পুকুরের পানিতে ভাসছিল শিশুর লাশ

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:০২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে আব্দুল্লাহ লাবিব আল নাহিদ নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ লাবিব আল নাহিদ ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, শিশু আব্দুল্লাহ লাবিব আল নাহিদ বিকেলের দিকে বাড়ি কাছে পুকুরে গোসল করতে যায়। এ সময় তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে এক প্রতিবেশী শিশু নাহিদকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। এ সময় স্বজনরা শিশু নাহিদকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত