বিএনএমপিসির ইকো ক্লাবের ছয় শিক্ষার্থীর ব্যক্তিগত ও দলীয়ভাবে পুরস্কার অর্জন

আপডেট : ১৯ মে ২০২৪, ০৭:২১ পিএম

নটর ডেম কলেজের ইকো অ্যান্ড স্পেস ক্লাব আয়োজিত ৭ম জাতীয় আর্থ অ্যান্ড স্পেস ২০২৪ সম্মেলনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের (বিএনএমপিসি) ইকো ক্লাবের ছয়জন শিক্ষার্থী ব্যক্তিগত এবং দলীয়ভাবে পুরস্কার অর্জন করেছে। 

ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত এই ক্লাব কার্যক্রমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবু সাঈদ পিএইচডি, এইসি সর্বাত্মক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। 

তিন দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনের সমাপনী দিনে নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্লাব কার্যক্রমের মাধ্যমে দেশ ও জাতি গঠনে নিজেদের সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদের সময়ের গুরুত্ব এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার উপরে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাবের মডারেটর মো. নাজমুল হাসান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ইকো ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মুহম্মদ আনোয়ার সাদাত এবং বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত