শপথ নেওয়ার পরপরই চীনের প্রতি তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে। পাশাপাশি তাইওয়ানের গণতন্ত্রকে মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি। খবর বিবিসির।
তিনি বলেছেন, তাইওয়ান কখনই চীনের হুমকির মুখে আর পিছু হটবে না। তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিংয়ের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা।
উল্লেখ্য, লাই এবং তার ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) বেইজিংয়ের কাছে অপছন্দনীয়।
তিনি একজন চিকিৎসক থেকে রাজনীতিবিদে পরিণত হন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লাইকে অভিনন্দন জানিয়েছেন।
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে কার হাত? জানাল ইসরায়েল