বিজয়নগর উপজেলা নির্বাচন: বিএনপির ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

আপডেট : ২০ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় বিএনপির চার নেতাকর্মী উপজেলা পরিষদ নির্বাচনে  প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে দুইজন চেয়ারম্যান পদে, দুইজন ভাইস চেয়ারম্যান পদে প্রতীক নিয়ে প্রচার প্রচারণায়  মাঠে নেমেছেন। নির্বাচনে অংশ নেওয়ায় দলের কেন্দ্র থেকে চার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপির ৪ প্রার্থী হলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী মো. রফিকুল ইসলাম,  উপজেলা যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ জয়, যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল। 

সোমবার (২০ মে)  নির্বাচনের রির্টানিং কর্মকর্তা কার্যালয় হতে প্রতীক বরাদ্দ নিয়ে তারা মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন। এদিকে প্রতীক বরাদ্দের দিন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচবি অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ৪ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়  উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী। দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশ গ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথা কারণ দর্শিয়ে লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত