কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন আবু সাঈদ

আপডেট : ২০ মে ২০২৪, ০৮:৩৩ পিএম

কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার পেলেন কবি, প্রাবন্ধিক ও প্রকাশক আবু সাঈদ। রবিবার (১৯ মে) কলকাতার উল্টোডাঙার আইসি এমএআরডির নবীন মিলনায়তনে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে উদার আকাশ প্রকাশন ও পত্রিকা দুই বাংলায় সাহিত্যের বিকাশের ক্ষেত্রে ও নজরুল চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা সংগঠনকে ‘কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার ২০২৪’ প্রবর্তন করে। প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হলো আবু সাঈদকে।

উত্তরীয়, মানপত্র, অর্থ ও পুরস্কার ফলক তুলে দেন সাবেক সংসদ সদস্য ও লেখক ড. মইনুল হাসান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. কুমারেশ চক্রবর্তী, সম্পাদক এমদাদুল হক নূর, গবেষক ও চিকিৎসক পার্থসারথি মুখোপাধ্যায়, নজরুল পরিবারের সদস্য সংগীতশিল্পী নূপুর কাজী এবং উদার আকাশ প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ। মানপত্র পাঠ করেন অধ্যাপক ড. মহ. আসিফ ইকবাল।
 
অনুষ্ঠানে ভাষা দিবসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সংগীত পরিবেশন করেন ছায়ানট কলকাতার সভাপতি, নজরুলসংগীত শিল্পী সোমঋতা মল্লিক এবং শামসাদ বেগম। নজরুলের কবিতা আবৃত্তি করেন সুব্রতা ঘোষ রায়, অরণ্য স্পন্দন ভদ্র, তিস্তা দে, ইন্দ্রাণী লাহিড়ী, সুকন্যা রায়, দেবযানী বিশ্বাস, মনিরুল ইসলাম, মহ. হাসানুজ্জামান, জাকির হোসেন, শাহজাহান শাজু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি ফারুক আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত