মাঝ আকাশে বিমানে ভয়াবহ ঝাঁকুনি, নিহত ১

আপডেট : ২১ মে ২০২৪, ০৬:৩৬ পিএম

লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে। এ ঘটনায় এক যাত্রী নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে আসার পথে এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এনডিটিভির।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭-৩০০ইআর এর ওই বিমানটিতে ঝাঁকুনি সৃষ্টি হলে মঙ্গলবার (২১ মে) স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে ব্যাংককে অবতরণ করে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। যাত্রী নিহতের ঘটনায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে তারা থাই কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন এবং যাত্রীদের জন্য মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য ব্যাংকক থেকে আরও একটি দল পাঠানো হচ্ছে।

এদিকে থাই কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে সুবর্নভূমি এয়ারপোর্টে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। ওই বিমানে হঠাৎ কী হয়েছে এবং নিহতের পরিচয় সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত