রিমালের প্রভাবে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

আপডেট : ২৬ মে ২০২৪, ০৫:৩৩ পিএম

রিমালের প্রভাবে সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বন্ধ হয়েছে। রবিবার (২৬ মে) সকাল থেকে হাতিয়ায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। হাতিয়ার পাশের মেঘনা ও বঙ্গোপসাগরের  জোয়ারের পানির উচ্চতা ৩/৪ ফুট বৃদ্ধি

জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ, সুখচর,নলচিরা, চরঈশ্বর, তমরদ্দি, সোনাদিয়া, হরণি, চানন্দি ও চরকিং ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। 

এদিকে রিমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। নৌ-যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। শনিবার দুপুরে  উপজেলা  নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় নৌ-চলাচল বন্ধের নির্দেশ দেন। সকল যাত্রীবাহী ও মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

 হাতিয়া কন্ট্রোলরুম সূত্র জানায়, ২৪২টি আশ্রয়কেন্দ্র ও ২৫টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাতিয়ার এগারোটি ইউনিয়ন  ও পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বেড়িবাাঁধের বাইরে থাকা লোকজনদেরকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (পিপিপির) ১৭৭টি দল শনিবার রাত থেকে মাইকিং করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত