রাফার কেন্দ্রস্থলে ইসরায়েল

  • প্রথমবারের মতো রাফার কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে ইসরায়েল
  • ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি
  • রবিবার একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত হয়
আপডেট : ২৮ মে ২০২৪, ০৪:৪০ পিএম

অভিযান শুরুর প্রায় তিন সপ্তাহ পর গাজার দক্ষিণের শহর রাফার কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। মঙ্গলবার (২৮ মে) প্রথমবারের মতো এসব ট্যাঙ্ক শহরটিতে প্রবেশ করে। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা।

তারা জানিয়েছেন, রাফার কেন্দ্রস্থল আল-আওদা মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এটি পরে রাফা অভিযান সম্পর্কে বিবৃতি দেবে বলে উল্লেখ করেছে।

গত রবিবার (২৬ মে) রাফার তাল আস-সুলতানের একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যার অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে।

ওই হামলার পর রাফায় ইসরায়েলের গুলিতে অন্তত আরও ২৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজা উপত্যকার কর্মকর্তারা।

তিন সপ্তাহ আগে মিশরঘেঁষা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাফায় আগ্রাসন শুরু করে ইসরায়েল

তিন সপ্তাহ আগে মিশরঘেঁষা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাফায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে তাদের ট্যাঙ্কগুলো শহরটির চারপাশে তল্লাশি চালিয়েছে। পূর্ব দিকের কয়েকটি জেলায় প্রবেশ করেছে। কিন্তু শহরের ভেতরে প্রবেশ করেনি। এর মধ্যেই রাফার কেন্দ্রস্থলে অবস্থান নেওয়ার কথা জানাল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত