চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শনিবার রাতে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে রিয়াল শিবিরে চিন্তার ভাজ। ফাইনাল ম্যাচ মিস করতে পারেন দলের গোলকিপার আন্দ্রে লুনিন।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, রিয়ালের জন্য পুরো মৌসুমেই নির্ভরতার প্রতীক ছিলেন ইউক্রেনিয়ান গোলকিপার লুনিন। থিবো কর্তোয়া ছিটকে গিয়েছিলেন এসিএল ইনজুরিতে। কর্তোয়া ফেরার আগ পর্যন্ত লুলিনই সামলেছেন বেশিরভাগ ম্যাচে রিয়ালের গোলবারের নিচের দায়িত্ব।
লুনিন সম্প্রতি আক্রান্ত হয়েছেন ইনফ্লুয়েঞ্জা-বি ভাইরাসে। ইনজুরির কারণে দলের শেষ তিনটি অনুশীলন মিস করেছেন তিনি।
লুলিনকে অবশ্য আলাদা রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদ্রিদের মেডিকেল টিম নিবিড়ভাবে লুনিনকে পর্যবেক্ষণে রেখেছে।
ইনফ্লুয়েঞ্জা বি সংক্রমণে সাধারণত এক সপ্তাহের পরিচর্যার দরকার হয়। লুলিনের আক্রান্ত হওয়ার আজ চতুর্থ দিন।
