জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য এক শিশুকে নদীতে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হয়। এ ঘটনায় নিখোঁজের ২০ দিন পর শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শামিম হোসেনকে (১৫) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টায় উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদ লাশটি ভেসে ওঠে। নিহত মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে। আটক শামিম এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১০ মে শিশু মুজাহিদ পাঁচ শ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে যায়। এ সময় শিশুটির কাছ থেকে টাকা নিতে কৌশলে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নিয়ে যায় শামিম। পরে শিশুটির কাছ থেকে টাকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। বিষয়টি জানাজানি হলে সেদিনই অভিযুক্ত শামিমকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নিখোঁজের ২০ দিন পর সকালে শিশুটির লাশ নদীতে ভেসে ওঠে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত ১১ মে মুজাহিদের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার প্রধান অভিযুক্ত শামীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
চুম্বন দৃশ্যে অস্বস্তি, তবুও রেহাই পাননি রানি
দুর্যোগ প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী