আজ রাতের ফাইনালে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদের পক্ষেই বাজি ধরার মানুষ বেশি। এ মৌসুমে ৫৪ ম্যাচে মাত্র দুটিতে হেরেছে তারা। ১৪টি শিরোপা তাদের। এমন একটি দলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাগে বরুশিয়া ডর্টমুন্ড কোচ এডিন তেরজিক বললেন, ‘যেকোনো কিছুই সম্ভব।’
ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তেরজিক আরও বলেন, ‘তারা (রিয়াল মাদ্রিদ) ফেভারিট তবে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা আতলেতিকো মাদ্রিদ কিংবা পিএসজিরও বিপক্ষেও ফেভারিট ছিলাম না। কিন্তু আমরা যদি সাহসটা দেখাতে পারি, আমরা যদি এখানে রিয়ালের ট্রফি নেওয়া দেখতে না আসি এবং আমরা যদি তাদের কঠিন টক্কর দেওয়ার মানসিকতায় থাকি তাহলে আমাদের সুযোগ আছে।’
এ পর্যন্ত একবারই চ্যাম্পিয়নস লিগ জিতেছে ডর্টমুন্ড, সেটাও ১৯৯৭ সালে। নিজেদের দ্বিতীয় শিরোপার স্বপ্ন পূরণ করতে ক্লাবের পক্ষ থেকে ৩০ হাজার টিকিট নিশ্চিত করা হলেও কমপক্ষে লাখখানেক জার্মান লন্ডনে এসে পৌঁছেছেন। আজ রাতেই ফুটবলের বুটজোড়া তুলে রাখবেন ডর্টমুন্ডের কিংবদন্তি মার্কো রয়েস।
‘ভয়ঙ্করতম’ রাতে ১৫তম পালকের খোঁজে আনচেলত্তি
মহারণের আগে কথার যুদ্ধ
রোনালদোকে কাঁদিয়ে ট্রেবল জয় নেইমারদের
ফের নাভিদ নাওয়াজেই ভরসা বিসিবির