দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে। আজ, শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ পশ্চিমবঙ্গ জুড়ে। এদিন বাংলার মোট ৫৭ আসনে নির্বাচন। আর অন্তিমদফার ভোটেই গণতন্ত্রের উৎসবে মেতে উঠলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির তারকারা। শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। রাজ-শুভশ্রী, নুসরাত জাহান, ঋতাভরী চক্রবর্তী, অপর্ণা সেন থেকে শুরু করে সস্ত্রীক অরিন্দম শীল-সহ সৌরভ-দর্শনারাও।
টলিতারকাদের ভোট ফ্যাশনে সাদা পোশাকের ধারাই বজায় রইল। বেলা সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বুথে দেখা গেল রাজ-শুভশ্রীকে। বার্ধক্যের জেরে নুইয়ে পড়লেও হুইলচেয়ারে বসেই ভোটকেন্দ্রে গেলেন রাজ চক্রবর্তী মা।
বাবাকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিলেন নুসরাত জাহান। রাজনীতি থেকে বর্তমানে শতহস্ত দূরে থাকলেও অভিনেত্রীর বার্তা, “দয়া করে সকলে ভোট দিন। এটা আমাদের অধিকার। সকলের ভোট গুরুত্বপূর্ণ।” বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে দক্ষিণ কলকাতার এক কেন্দ্রে ভোট দিলেন কোয়েল মল্লিক। তবে সাদা নয়, ভোট ফ্যাশনে তার কাছে বরং প্রাধান্য পেল সবুজ রং। এদিন সকালবেলা থেকেই গণতান্ত্রিক দায়িত্ব পালনে দেখা যাচ্ছে তারকাদের।
শনিবার সকাল সকালই ভোট দিলেন অপর্ণা সেন। পরিবর্তনের প্রতিবাদী ‘পোস্টার গার্ল’ বহুদিনই রাজনৈতিক তর্ক-বিতর্ক থেকে দূরে, তবে এদিন গণতান্ত্রিক দায়িত্ব পালন করে এলেন। সস্ত্রীক গণতন্ত্রের উৎসবে শামিল পরিচালক অরিন্দম শীলও। তনুশ্রী চক্রবর্তী, ঋতাভরী চক্রবর্তীরাও সোশাল মিডিয়ায় ভোটচিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করলেন।
‘অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হয়নি’, মুখ খুললেন মালাইকা