ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে। দেশের মোট ৫৭টি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণে ৮ রাজ্যের মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজকের এই ভোটের মাধ্যমে। শনিবার ভোটগ্রহণ চলছে বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্রেও। স্পিতি উপত্যকার অংশ এই গ্রাম মান্ডি লোকসভা কেন্দ্রের অন্তর্গত।এখান থেকেই বিজেপি প্রার্থী তথা বলিউড কুইন কঙ্গনা রানাউত প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিংয়ের সঙ্গে।
হিমাচল প্রদেশের লাহোল-স্পিতি জেলার গ্রাম তাশিগাঁও বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন। স্পিতি উপত্যকা পর্যটকদের কাছে বেশ পরিচিত নাম। ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার খুব কাছে অবস্থিত এই বরফঢাকা গ্রাম।
চীন সীমান্তে অবস্থিত হওয়ার জন্য তাশিগাঁওকে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য ১৬৮ জন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই এলাকায় রয়েছে ২৯টি ভোটকেন্দ্র। যার মধ্যে তিনটি আবার ‘গোলাপি’।
দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রের অন্যতম আকর্ষণ এই পোলিং বুথ। কার্যতই যেন উৎসবের আমেজ রয়েছে এখানে। ভোটারদের জন্য থাকছে স্পেশাল লাঞ্চের ব্যবস্থা। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগিয়েছিলেন ভোটকেন্দ্রটিকে সাজাতে। যেন ভোট নয়, বাস্তবিকই কোনো উৎসবের প্রস্তুতি। ২০১৯ সালে প্রথমবার এখানে ভোট হয়েছিল। তার পর থেকে প্রতিবারই এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে ১০০ শতাংশ।
মোদির ধ্যান কখন ভাঙবে?
শেষ দফায় ভোটগ্রহণ চলছে ৫৭ আসনে, পশ্চিমবঙ্গে সহিংসতা