মারকানায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শেষে লিওনেল স্কালোনির এক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তিনি নাকি আর আর্জেন্টিনার কোচ পদে থাকবেন না। তবে কোপা আমেরিকা শুরুর আগেই সুখবরটা দিলেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। জানালেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যতদিন চাইবে ততদিন জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন তিনি।
আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে হবে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই। রবিবার সাংবাদিকদের ৪৬ বছর বয়সী কোচ জানিয়েছেন, কোপা আমেরিকার পরও ডাগ আউটে থাকতে চান তিনি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বছরটা খুব ভালো ছিল না। আমার মনে হয়েছিল, এটা থামার সময়। নিজের সব প্রাণশক্তি নিয়ে আজ আমি এখানে, সত্যি বলতে কী নভেম্বরে ব্যাপারটা তেমন ছিল না। যত দিন এএফএ প্রেসিডেন্ট চাইবেন এখানে আমি থাকি, থাকব।’
অধিনায়ক লিওনেল মেসির ফিটনেসের সবশেষ অবস্থা জানালেন স্কালোনি। কথা বললেন, ২৯ সদস্যের দলে রোমার তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার না থাকা নিয়েও, ‘মেসি পুরোপুরি ফিট। সে কাল অনুশীলনের জন্য দলে যোগ দেবে। আমাদের বিশেষ স্নেহের একজন দিবালা। তবে আমরা সব সময়ই বলি, সবার আগে দল। বর্তমান পরিস্থিতিতে কিছু পজিশনে আমাদের সমস্যা রয়েছে। তাই তাকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানি সে আমাদের কি দিতে পারে। পুরো পৃথিবীর সব ব্যথা নিয়েও আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
আগামী ৯ জুন প্রীতি ম্যাচে একুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর তারা খেলবে গুয়েতেমালার বিপক্ষে।
আর্জেন্টিনাকে বিদায় জানাচ্ছেন স্কালোনি!
শেষ ছবিটা তুলে ফেললেন স্কালোনি!
তাপিয়ার সঙ্গে দ্বন্দ চরমে, স্কালোনি যাবেন না কোপার ড্রতে
আর্জেন্টিনা দলের সবাই চান ‘স্কালোনি থাকুক’ তাদের কোচ হয়ে