মানিকগঞ্জের শিবালয়ে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশাচালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ওই দুজন ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাটে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
