আগামী ২৮ জুন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে লড়তে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নিবন্ধন করেছেন কোনো নারী প্রার্থী। তার নাম জোহরা ইলাহিয়ান। ৫৭ বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইনপ্রণেতা এবং পেশায় চিকিৎসক। তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন।
গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের নির্বাহীর পদ শূন্য হয়। আর সেই পদ পূরণ করতেই নিবন্ধন করেছেন জোহরা ইলাহিয়ান।
জোহরা ইলাহিয়ান দুইবার ইরানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। কট্টরপন্থী ধারার হলেও সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘সুস্থ সরকার, সুস্থ অর্থনীতি এবং সুস্থ সমাজ হলো আমার নির্বাচনী লক্ষ্য।’ এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন।
এর আগে আসন্ন নির্বাচনে লড়তে নিজের প্রার্থিতার জন্য নিবন্ধন করেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এর মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা চালাবেন তিনি। ইরানে কে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন, কে পারবেন না তা নির্ধারণ করে ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল। আগামী ১১ জুন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
অভিষেককে ঠকিয়ে যা করেছিলেন ঐশ্বরিয়া
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট কে এই ক্লদিয়া