লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরে জেল থেকে নির্বাচন করে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারামুল্লাকে হারিয়ে জয়ী হয়েছেন প্রাক্তন বিধায়ক ইঞ্জিনিয়ার আবদুল রশিদ। যিনি ২০১৯ সাল থেকে সন্ত্রাসী কাজে অর্থায়নের অভিযোগে কারাগারে রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক ইঞ্জিনিয়ার আবদুল রশিদের কাছে পরাজয় মেনে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়ে সবাইকে হতবাক করেছেন ইঞ্জিনিয়ার আবদুল রশিদ।
হারের ফলাফল মেনে নিয়ে আবদুল্লাহ এক্সে (পূর্বে টুইটারে) এক পোস্টে শেখ আব্দুল রশিদকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করি এটা অনিবার্য মেনে নেওয়ার সময়। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।
রশিদকে একজন ম্যাভেরিক নেতা হিসাবে বর্ণনা করা হয়। বিতর্কিত রাজনৈতিক মতামতের জন্য তিনি বেশ পরিচিত।
বর্তমানে রশিদ দিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন। সেখান থেকেই নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার হয়ে গোটা ভোটপর্ব জুড়ে প্রচার চালাচ্ছিলেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার রশিদ।
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২১ জন
রাহুল গান্ধীকে হারানো স্মৃতি ইরানি কি এবার জিতবেন?