২০টি দল নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সম্পূর্ণ নতুন ফরম্যাটে। ৫টি করে দল নিয়ে গড়া হয়েছে ৪টি গ্রুপ। যেখান থেকে গ্রুপের শীর্ষে থাকা দুটি দল পৌঁছাবে দ্বিতীয় পর্ব বা সুপার এইট-এ। বাংলাদেশের অবস্থান ডেথগ্রুপ খ্যাত ডি গ্রুপে। একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি চারটি দল খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। সেখানে দক্ষিণ আফ্রিকার পর গতরাতের ম্যাচে জয় পেয়েছে নেদারল্যান্ডস।
গতরাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বোলারদের নৈপুণ্যে নেপালকে অল্প রানে আটকানোর পর ৬ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১০৬ রানে বেঁধে ফেলে ডাচরা। ৩টি করে উইকেট নেন লোগান ফন বিক ও টিম প্রিঙ্গল। পল ফন মিকেরেন ও বাস ডি লিড শিকার ধরেন ২টি করে।
জবাবে ম্যাক্স ও’দাউদের দায়িত্বশীল ইনিংসে জয় নিশ্চিত করে ডাচরা। ৪৮ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন ও’দাউদ। এছাড়া বিক্রমজিত সিং ২২ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ১৪ রান করেন। এর আগে ডি গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকেও ৬ উইকেটের ব্যবধানে হারায় প্রোটিয়ারা।
৫ দলের গ্রুপ থেকে শীর্ষ দুটি স্থান নিশ্চিত করতে অন্তত চার ম্যাচের তিনটিতে জয় চাই যে কোনো দলের। এছাড়াও নেট রান রেট হতে পারে র্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ নিয়ামক। ৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ। ওই ম্যাচটি বাংলাদেশ জিততে পারলে শ্রীলঙ্কার সুপার এইটে ওঠা পড়বে অনিশ্চয়তার মুখে।
গ্রুপে সবচেয়ে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ফেভারিট না হলেও শেষ দুই ম্যাচে ডাচ ও নেপালিজদের বিপক্ষে শক্তিতে এগিয়ে। শেষ দুই ম্যাচে জিতলে সুপার এইটে ওঠা তখন প্রায় নিশ্চিত হয়ে যাবে শান্তদের জন্য। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চাই নিশ্চিত জয়।
‘আমরা জিতলেই সব ঠিক হয়ে যাবে’
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
ইনশাল্লাহ উই উইল ট্রাই ডু এভরিথিং উই ক্যান: রিয়াদ
রিয়ালে যাওয়া ব্যাপারে পিএসজির 'সহিংস' প্রতিক্রিয়ার অভিযোগ এমবাপ্পের