দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার (৫ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
আগামীকাল বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। এটি আওয়ামী লীগের টানা চতুর্থবারের সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট উত্থাপন করবেন। জাতীয় সংসদে উত্থাপনের পর প্রস্তাবিত এ বাজেটের ওপর সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। এর পর আগামী ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
সিল মেরে ব্যালটের ছবি ফেসবুকে দিচ্ছেন ছাত্রলীগ নেতারা