উরফি জাভেদের মুখের এ কি হাল? আলোচিত এই সোশ্যাল ফিগারের নিজের পোস্ট করা ছবি দেখে নেটিজেনরা বিস্মিত, কিভাবে এ হাল হলো? কেননা উর্ফি জাভেদের সবকিছুকেই নাটক মনে করেন নেটিজেনরা।
সাহসী ফ্যাশনের কারণে বারবার শিরোনামে আসেন উরফি জাভেদ। যদিও টেলিভিশনের হাত ধরে তিনি রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। সম্প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন টেলিদুনিয়ায়। কিন্তু টেলিদুনিয়ায় তিনি আর ফিরতে চান না—এমন কথাই সাফ জানান উরফি। এরমধ্যে এসব ছবি পোস্ট করলেন।
অবশ্য ছবিগুলোড় ব্যাখ্যাও দিলেন। উর্ফি নিজেই বলছেন, আমি আমার মুখের মধ্যে অনেকগুলো অবাঞ্ছিত দাগ দেখতে পাচ্ছি, যেগুলো উঁচু নিচু হয়ে ঢেকে গেছে। আমার মেজুর কিছু অ্যালার্জি আছে, যে কারণে আমার মুখ ফুলে যায়। একদিন পর পর ঘুম থেকে উঠেই দেখি মুখ ফুলে গেছে। আমার ইমমিউন থেরাপি চালু আছে, কিন্তু এখন আমি এই অ্যালার্জির কারণে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছি।
তবে উরফির অ্যালার্জি দাবিকে নেটিজেনরা নাকচ করে দিচ্ছেন। বলছেন মোতেও তোমার এটা অ্যালার্জি নয়, তুমি যেরকম মেকআপ নাও, এটা তারই পার্শ্ব প্রতিক্রিয়া। এটা তোমার ফেসিয়াল ভাস্কুলার সিস্টেম।
আরেকজন বলছেন, তুমি মুসলিম পরিবার থেকে এসে ছোট কাপড় পরছ, এটা তারই শাস্তি। আল্লাহ তোমাকে এ কারণেই শাস্তি দিচ্ছে।
নিপুণের পার্লারে কী হয়? প্রশ্ন ডিপজলের
বাসায় বসে টাকা আয় করতে চান ফারিয়া
অপশন থাকলে পুরুষরা স্ত্রীর সঙ্গে ঝগড়া করে