নিজেদের ভুলে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৫৫ পিএম

প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার আক্রমণের সুনামি রুখতে রক্ষণভাগ মজবুত করে খেলছে বাংলাদেশ। খেলাচ্ছে পাঁচ ডিফেন্ডার। সাথে মাঠ ভেজা থাকার খানিকটা সুবিধেও পাচ্ছে স্বাগতিকরা। তারপরও সেই ডিফেন্সের ভুলেই প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকতে হলো বাংলাদেশকে।

২৮ মিনিট অস্ট্রেলিয়ানদের রুখে দেওয়ার কৃতিত্ব যেমন ডিফেন্ডারদের, ২৯ মিনিটে গোল হজমের দায়টা এড়ানোর সুযোগ নেই ডিফেন্ডার মেহেদী হাসানের। তার আত্মঘাতী গোলেই লিড নিয়ে বিরতিতে গেছে বিশ্ব র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা সকারুরা। বিশ্বকার ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচটি হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

একের পর এক আক্রমণে বাংলাদেশকে পুরোপুরি কোনঠাসা করে ফেলে অস্ট্রেলিয়া। তবে ডিফেন্ডাররা খেলেছে চোখে চোখ রেখে। মাঠ ভেঁজা থাকায় গতি হারিয়েছে খেলা। দীর্ঘদেহী অজিরা নিয়ন্ত্রণ হারিয়েছে প্রায়সই। তারপরও গোল পেতে পারতো তারা।

তবে গোলকিপার মিতুল মারমা আর তপু, তারিক, মেহেদী, সাদ ও ইশাকে নিয়ে গড়া রক্ষণভাগ সেভাবে ভুল করেননি। ভুলে সেই একটাই ২৯ মিনিটে বক্সের প্রায় ৩০ গজ দূর থেকে অ্যাজডিন হার্সটিচের বাঁ পয়ের শট মেহেদী হাসান ক্লিয়ার করতে গিয়ে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন। মিতুল মারমার সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।

এই ম্যাচে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা নিয়েছেন ৫-৩-২ কৌশল। ঘর সামলে তারা প্রতি আক্রমনে সুযোগ তৈরী করতে চেয়েছে। সামনে শেখ মোরসালিন ও রাকিব হোসেন অবশ্য সেভাবে বলের নাগাল পাননি। তাদের তিন-চারবারের চেষ্টাগুলো অবশ্য সেভাবে ভয় ধরাতে পারেনি অস্ট্রেলিয়ার বিস্বস্থ রক্ষনে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত