ধলেশ্বরী নদীতে মিলল ১৬ ইট বাঁধা অজ্ঞাত লাশ

আপডেট : ১২ জুন ২০২৪, ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী ফেরিঘাট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বক্তাবলী নৌ পুলিশ। লাশের গায়ে ১৬টি ইট বাঁধা ছিল। পুলিশের ধারনা হত্যার পর লাশ গুম করতে ইট বেঁধে নদীতে ফেলা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে ধলেশ্বরী নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বক্তাবলী নৌ পুলিশের পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, দুপুর ১২টার দিকে আমরা লাশের সংবাদ পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গায়ে ১৬টি ইট বাধা ছিলো। হত্যাকারীরা হয়তো চেয়েছিলো লাশ ডুবিয়ে দিতে। নিহতের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আপাতত আমরা লাশ মর্গে পাঠাচ্ছি, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত