বয়কট করেনি, মানুষ দেখছে ফিমেল-৪ : অমি

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:৪৩ পিএম

বয়কট ডাক কাজ করেনি, দর্শকরা দেখছে ওয়েব ফিল্ম ফিমেল-৪ এমনটাই জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। এ বিষয়ে অমির দাবি, মাত্র ২৪ ঘণ্টায় ২লাখের দর্শক ২০ টাকা করে সাবস্ক্রাইবের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট।

নির্মাতা বলেন,  'আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ের রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কনটেন্ট যারাই দেখছে ৮০ মিনিট বিনোদিত হচ্ছেন। আমি সবসময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই।'

মুক্তির আগে অনেকে তার এই কনটেন্ট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলে ভুলে গিয়েছি। ঈদের দিন রাত দশটা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিইও ফয়েজ ভাই আমাকে প্রথম ৩ ঘণ্টার আপডেট জানালে স্বস্তি পাই। সত্যি কথা বলতে, আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল। 

এর আগে ফিমেল-এর তিন কিস্তি এসেছিল ইউটিউবে। এবার এলো ওটিটিতে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা, ইরেশ যাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত