নীলফামারী প্রতিনিধি নীলফামারীর কিশোরীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিয়াদ হোসেন বাবু (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুশা ঝাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য।
স্থানীয়রা জানায়, দুপুরে পাড়ার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বাড়ি থেকে দূরে একটি পুকুরে সাঁতার কাটছিল রিয়াদ। এ সময় পুকুরে ডুব দিলে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক কোণে রিয়াদের নিথর দেহ ভেসে ওঠে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু দেশ রূপান্তরকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
