টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের শুরুতেই খারাপ খবর। অ্যান্টিগায় টসের আগেই নেমেছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে হচ্ছে না টস।
তবে আশা করা হচ্ছে, বৃষ্টি তেমন জোরাল নয়। সরাসরি সম্প্রচারে খেলোয়াড়দের অনুশীলনও করতে দেখা যাচ্ছে।
কিছুক্ষণ পরই সরানো হচ্ছিল কাভার। দ্রুতই হওয়ার কথা টস। সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, অস্ট্রেলিয়া টসে জিতলে ব্যাটিং করতে চাইবে।
বাংলাদেশেরও সেটিই করার কথা বলে মনে করেন তিনি। তার সঙ্গে একমত সাবেক বাংলাদেশ ব্যাটসম্যান আতহার আলী খানও।
