মির্জাপুরে পুকুরে মিলল গ্রেনেড

আপডেট : ২৫ জুন ২০২৪, ১০:১৬ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর থেকে পুরনো একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে পৌর এলাকার পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর থেকে এই গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। 

গ্রেনেড উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রেনেডটি দেখতে স্থানীয় উৎসুক জনতা পুলিশের গাড়ির কাছে ভিড় জমায়। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। পরে মির্জাপুর থানা পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রেজাউল  করিম  জানান, কে বা কারা দেলোয়ার হোসেনের পুকুরপাড়ে গ্রেনেডটি দেখতে পেয়ে ৯৯৯ এ কল দেন। এ খবর পেয়ে গ্রেনেডটি রাত দশটার দিকে উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি অনেকদিনের পুরনো। এটি জং পড়া। এর কোন কার্যক্ষমতা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত