এই মুহূর্তে পরিবার নিয়ে লন্ডনে রয়েছেন শাহরুখ খান। সুযোগ পেয়ে পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে মেতে উঠেছেন ক্রিকেট খেলায়। সোশ্যালে একটি ছবি ছড়িয়েছে শাহরুখের, যেখানে দেখা গেছে ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে শাহরুখকন্যা সুহানা। অন্যদিকে ফিল্ডিংয়ে শাহরুখ নিজে। বোলিংয়ে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সব মিলিয়ে খান পরিবার যে ফ্যামিলি টুর্নামেন্টেই মজে রয়েছেন, তা স্পষ্ট।
জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দায় জুটি বাঁধছেন বাবা-মেয়ে। তার কিছু দিন যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই হাজির হবেন শাহরুখ খান ও সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
সূত্রের খবর, স্পাই থ্রিলার ঘরানার এই ছবিতে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।
শোনা যাচ্ছে, প্রি-প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।
কাকে রাসেলস ভাইপার বললেন পরীমণি?