ঢাকা-সিলেট মহাসড়কের জেলার শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাকচাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হক (২৭) নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনায় মারা যান।
নিহত কনস্টেবল রবিউলের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানায়। তিনি গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—ট্রাক চালক কামাল, রমজান ও মনিরুল ইসলাম। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরন করে।
জানা যায়, আজ ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকান করছিলেন তিনি। এ সময় সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-গ- ৪৬৬৭) দাঁড়ানোর জন্য সিগন্যাল দেন। সিগন্যাল অমান্য করে চালক গাড়িটি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা চালকসহ ৩ জনকে আটক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটকের সময় পুলিশ কনস্টেবলকে চাপা দিলে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বিছানার চাদরকে রশি বানিয়ে জেল থেকে পালায় ৪ ফাঁসির আসামি
বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল যুবক, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ উপজেলা