ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি বাস ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) ও একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা অভিমুখী বিসমিল্লাহ্ পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে বাসের বেস কয়েকজন যাত্রী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় বাস হেলপার সাইফ ও বাসযাত্রী রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার জানান, নিহত দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বারবার ভোট দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী
চীনে কি বাংলাদেশি নারী পাচার হচ্ছে?