মুক্তিযোদ্ধা কোটার পক্ষে ‘দলিল’ হিসেবে পবিত্র কোরআনের আয়াত তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিনেট অধিবেশনে তিনি এই যুক্তি তুলে ধরেন।
সিনেট অধিবেশনে তিনি বলেন, পবিত্র কোরআনের সুরা আনফালে পরিষ্কারভাবে বলা আছে, ‘যারা বিজিত বাহিনী হবে তারা দেশের সম্পদ, চাকরি, অর্থ ও ভূখণ্ডের ৮০ ভাগ অর্থাৎ ৪ ভাগের নিয়ন্ত্রণ পাবে। আর বাকি একভাগ থাকবে দুঃস্থ এতিমদের জন্য।’
অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর যে অন্ধকার যুগের সূচনা হয়েছে সেখানে বীর মুক্তিযোদ্ধাদের কোনোকিছুই দেওয়া হয়নি অথচ তারা ছিল বিজিত বাহিনী।
ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিনেট অধিবেশনে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ সিনেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অলস হয়ে পড়ছে ভারত, নাগরিকদের অর্ধেকই আনফিট!
১৪ দিন পর জনসমক্ষে মতিউরের প্রথম স্ত্রী লাকি