ঢাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার হতে যাচ্ছেন আওয়ামীপন্থী ৪ শিক্ষক

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার হতে যাচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী ৪ শিক্ষক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে শোকজ প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট বডি।

আওয়ামী লীগপন্থী চার শিক্ষক হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, একই বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মশিউর রহমান।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড সাইফুদ্দিন আহমদ বলেন, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমানের বিষয়ে চার্জ গঠন করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে কেন বহিষ্কার করা হবে না এই মর্মে দেওয়া হবে শোকজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত