ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে দ্রুত গতির ইন্টারনেট সেবা চালু হয়েছে। দুই মাস আট দিন পর শুক্রবার (২৮ জুন) দুপরে সমগ্র দেশে দ্রুত গতির এ ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়।

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ার এতদিন বন্ধ ছিল সীমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুত গতির ইন্টারনেট সেবা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ এ বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, সীমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল। সীমিউই-৪ থেকে আগামী দু এক দিনের মধ্যে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত