কাঠের চেলা দিয়ে বাবাকে আঘাত করেন ছেলে, অতঃপর...

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৭:৫৩ পিএম

নেত্রকোণার বারহাট্টায় ছেলের কাঠের চেলার আঘাতে বৃদ্ধ বাবা ফৌজদার মিয়া (৬৫) নিহত হয়েছেন। আজ রবিবার (৩০ জুন) দুপুরে বাগমারা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘাতক ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটকে পুলিশে সোপর্দ করে। তবে পরিবারের দাবি সায়েম মিয়া মানসিক ভারসাম্যহীন। ফৌজদার মিয়া উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজেছিল। পরে তার বাবা ফৌজদার মিয়াকে বলে তাকে খুঁজে বের করে দিতে। তার কথায় বাবা ফৌজদার মিয়া সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কাঠের চেলা দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি। 

তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন সায়েমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত