অপু বিশ্বাসের দাবি

শাকিবকে যারা অপমান করে বুবলী তাদের সাথেই কাজ করেন

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম

শাকিব খানকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন বুবলী তাদের সঙ্গেই কাজ করেন- এমনটাই দাবি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। এ বিষয়ে অবশ্য অপু দুটি উদাহরণও দাঁড় করিয়েছেন। 

যেমন আফরান নিশো শাকিবকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার পর বুবলী তাকে নিয়ে প্রশংসামূলক কথা বলেছিলেন। প্রযোজক সেলিম খান শাকিব খানকে নিয়ে বাজে কথা বলার পরও তার চোখ সিনেমায় কাজ করেছেন। এছাড়াও অপু বিশ্বাস মনে করেন বুবলী আসলে শাকিবের নাম যত্রতত্র ও নিজের প্রয়োজনে ব্যবহার করেন। দেশ রূপান্তরের সঙ্গে এক আলাপনে অপু বিশ্বাস তার পর্যবেক্ষণ তুলে ধরেন। অপু বিশ্বাসের পুরো বক্তব্য সোমবারের দেশ রূপান্তরে প্রকাশিত হয়েছে। 

পড়তে পারেন পুরোটা

 অপু বিশ্বাস বলেন,  ওনাকে বলব, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। উনি চুরি করেন আর ধরা পড়েন। এসব থেকে ওনার ফ্যান ফলোয়াররা কী শিখবে? এমন মানসিকতা থেকে আসলে ওনার নিজেরই ক্ষতি হচ্ছে। আজ ওনাকে ইকবাল ভাই বিট্রে সিনেমা থেকে বের করে দিয়েছেন বলেই উনি শাকিব খানের নাম ব্যবহার করে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করছেন। আজ যদি তিনি ইকবালের সেই সিনেমা থেকে বাদ না যেতেন, তাহলে শাকিব খানকে নিয়ে হাজার বাজে মন্তব্য করলেও তার এমন বক্তব্য পাওয়া যেত না।’

নিজের একটি উদাহরণও টানেন শাকিব খানের অজস্র ব্যবসাসফল চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, ‘নিকেতনে এক ভাবির দাওয়াতে গিয়েছিলাম। তিনি আমার জন্য খাবারও নিয়ে এসেছিলেন। যখন শুনলাম ইকবাল ভাই আসবেন, আমি চলে এসেছি। আমার পরিবারের কাউকে অসম্মান করবে, আমি তার মুখোমুখিও হব না।’

অভিনেত্রী মিষ্টি জান্নাতও কিছুদিন আগে বুবলীকে খোঁচা মেরে কথা বলেছিলেন। অভিনেত্রী পরীমণিও বলেছেন। অপু বিশ্বাস মনে করেন, ‘ব্যক্তিত্বহীনতার কারণেই উনি আমাদের ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। এমন করলে শুনতেই হবে।’
   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত