স্কুলে মিলল বিরল রক পাইথন

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:১৭ পিএম

রাজশাহীর বাগমারার একটি স্কুলের শ্রেণিকক্ষে দেখা মিলেছে বিরল প্রজাতির রক পাইথন। আজ বুধবার (৩ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম এই নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারনই নদীর পাশে এই স্কুল অবস্থিত। স্থানীয়দের ধারণা নদীর পানিতে সাপটি ভেসে এসেছে। এরপর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয়। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। এরপর স্থানীয় বাসিন্দারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।

তিনি আরও বলেন, সাপটি দেখার পর থেকেই তাদের সাথে আমাদের যোগাযোগ করা হচ্ছে। আমাদের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের সাপ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হবে। তবে এই সাপের জন্য জন্য কোন ক্লাস বা পরীক্ষা বন্ধ থাকেনি। সব নিয়ম মাফিকই হচ্ছে।

সাপ ও সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমন বলেন, ছবি দেখে মনে হচ্ছে এটি বিরল ইন্ডিয়ান  রক পাইথন। আমার এটি দেখতে সেখানে যাচ্ছি। মৃত হলেও সাপটি আমাদের গবেষণার জন্য দরকার। এটি হাতে পেলে আমরা তার আইডিন্টিটি ক্লিয়ার হবো। তবে এটি দেখে রক পাইথনই মনে হচ্ছে।

তিনি বলেন, এটি সাধারণত দেখা যায় না। এটি বিরল প্রজাতির সাপ। তবে এটি বাগমারায় কীভাবে আসলো সেটি বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত