নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার পার্টির নেতা কিয়ের স্টরমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্বাচনে শোচনীয় হারের পর সুনাককে তার সরকারি বাসবভন ১০ নং ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে। তার আগে তিনি শেষ ভাষণ দেবেন।
নির্বাচনে বিরোধীদল লেবার পার্টি নিরঙ্কুশ জয় পাওয়ার পর নেতা স্টারমারের নতুন প্রধানমন্ত্রী হওয়া এবং সরকার গঠনের কাজ করার জন্য খুব বেশি সময় হাতে নেই। তাই ঋষি সুনাককে ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে জলদিই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।
বিদায়ী ভাষণ দিয়ে ঋষি সুনাক ডাউনিং স্টি্রট ছাড়বেন।এরপর তিনি যাবেন রাজার কাছে পদত্যাগপত্র দিতে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন সুনাক। জয়ী লেবার নেতা কিয়ের স্টারমারের সঙ্গেও রাজা দেখা করবেন। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হবে এবং সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে।
এরপর স্টারমার ডাউনিং স্ট্রিটের বাইরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দেবেন এবং নতুন প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন। তাকে রীতিমাফিক হাততালি দিয়ে স্বাগত জানাবেন স্টাফরা। সেখানে যাওয়ার পর সরকারি কর্মকর্তারা তাকে কাজ বুঝিয়ে দেবেন।
পরাজয় স্বীকার করে সুনাক বললেন— অনেক কিছু শেখার আছে