জয়পুরহাটে ট্রাকের চাপায় রাবেয়া বেগম (৬০) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার হিচমী এলাকার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে ট্রাকটি তাকে চাপা দেয়। নিহত রাবেয়া বেগম জয়পুরহাট সদর উপজেলার পাইকড় গ্রামের শামসুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া বেগম হেঁটে হিচমী বাজারে যাচ্ছিলেন। পথে হিচমী মোড়ে জয়পুরহাট শহরের দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।
কোটা এবং পেনশনবিরোধী আন্দোলনে সমর্থন জানাল বিএনপি