পতিত ফ্যাসিস্টের অপশক্তির চক্রান্ত সফল হবে না: প্রতিমন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

সারাদেশে পলাতক ও পরাজিত পতিত অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালালেও তাদের সেই অপচেষ্টা সফল হয়নি এবং হবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

এ বিষয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

​শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা এবং একাডেমিক ভবনের বর্ধিত অংশের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

​জয়পুরহাটের জেলা প্রশাসক ও সদর থানা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আজিজুল হাকিম। 

এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত ৩ জন শিক্ষক এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২০৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়ের চারতলা ঊর্ধ্বমুখী ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

 




 

সর্বশেষ সর্বাধিক পঠিত