খাটের ওপর পড়েছিল দুই শিশু লাশ, পাশে বসেছিলেন মা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৯:২৭ পিএম

মাদারীপুরে শ্বাসরোধ করে দুই শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। আজ বুধবার (১০ জুলাই) বিকেলে মাদারীপুর শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় ঘরের দরজা বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করে ঘরেই বসে ছিলেন শিশুর মা। পরিবারে লোকজন টের পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা আক্তার দম্পতির দুই শিশু সন্তান। শিশু দুটি একজন তিন বছর বয়সী জান্নাত, অপরজন এত বছর বয়সী মেহেরাজ। স্বামীর সাথে পারিবারিক ঝামেলার পর তাহমিনা আক্তার তার বাবা তারা মিয়ার বাড়িতে চলে যান। সেখানে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার চিকিৎসা চলছিল। বুধবার দুপুরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে গেলে তিনি দুই সন্তানসহ তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এরই মধ্যে জান্নাত ও মেহরাজ এই দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেন তাহমিনা। ঘরের লোকজন দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে মশারি টাঙানো অবস্থায় খাটের উপর দুই শিশুর লাশ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, দরজা বন্ধ থাকা অবস্থায় আমাদের অফিসার ইনচার্জ মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার স্যারসহ আমরা ঘটনাস্থলে চলে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এবং মা তাহমিনা আক্তারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত