দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে যে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে তার সমাধান হবে আগামী ১৫ জুলাই।
নয়টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২০ জুলাই অনুষ্ঠিত হবে এমনটা জানিয়েছিলেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। তবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকায় গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এ অনিশ্চয়তা দূর করতে আগামী ১৫ জুলাই আলোচনায় বসবে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আলোচনা শেষেই জানা যাবে ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান দেশ রূপান্তরকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি চলছে। এতে ক্লাস-পরীক্ষাসহ সকল কাজ বন্ধ। এই পরিস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা সম্ভব না।
তিনি আরও বলেন, আগামী ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির মিটিং আছে, সভা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না।
তবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে জানান, যেহেতু প্রত্যয় স্কিম নিয়ে সকল শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতিতে আছে এবং কোনো প্রকার ক্লাস-পরীক্ষাসহ ভর্তি পরীক্ষায়ও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু শিক্ষকরা অংশ না নিলে পরীক্ষা নেওয়া সম্ভব না। তাই এ বিষয়ে ১৫ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান বা কোনো প্রকার সমঝোতা হলে পরীক্ষা হবে। আমরা চেষ্টা চালাচ্ছি বিষয়টি সমাধানের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি রাখতে হবে।
উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় মোট ৮টি কেন্দ্রে ও ২টি উপকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রগুলো হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।
শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক
কুবি শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা, রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ 