বিয়ের খাবারে মাছ না রাখায় হাতাহাতিতে জড়াল বরপক্ষ। তাদের মারে আহত হল কনেপক্ষের ৬ জন। খবর পেয়ে অনুষ্ঠানস্থলে হাজির পুলিশ। এ ঘটনায় বরসহ বরযাত্রীদের বিরুদ্ধে বাঘাউচঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন কনের বাবা। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বরসহ বরযাত্রীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের দেওরিয়ার। গত শনিবার অভিষেক শর্মার সঙ্গে সুষমার বিয়ে ঠিক হয়েছিল। যথারীতি নির্দিষ্ট সময়ে বরযাত্রীদের নিয়ে পৌঁছে যান বর। কিন্তু বিয়ে শুরুর আগেই বেঁধে যায় গোলমাল। খাবারের মেনুতে পনিরসহ নিরামিষের একাধিক পদ থাকলেও মাছ বা আমিষ জাতীয় কোনো পদ ছিল না। কারো মাধ্যমে সেই খবর পেয়ে রেগে জ্বলে ওঠেন বর।
মারধরের ১ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, তর্ক চলাকালীন বর নিজেই কনেপক্ষের এক নারীর গালে চড় মারেন। প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ওই নারীর স্বামী। অভিযোগ, বর তাকেও মারতে যান। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
নাচে নীতাকে ছাপিয়ে রাধিকার মা, কে এই শায়লা মার্চেন্ট?