আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা শিরোপা ধরে রাখার অভিযান দীর্ঘায়িত হচ্ছে টিকিহীন সমর্থকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের দাঙ্গায়। বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার শিরোপার লড়াই। তবে সময় গড়িয়ে ম্যাচটা শুরু করা যায়নি যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে বিপুল সংখ্যক সমর্থক অবৈধ অনুপ্রবেশ করতে চাইলে। স্টেডিয়ামের চারদিকে এ মুহূর্তে শত শত টিকিটবিহীন সমর্থকের উপস্থিতির খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে নিরাপত্রার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তাদের ক্ষণে ক্ষণে সংঘর্ষ হচ্ছে। একটি ভিডিওতে দেখা যায় একজন কলম্বিয়ার সমর্থককে সারা মুখ রক্তাক্ত অবস্থায়। পুলিশ তাকে হ্যান্ডক্যাপ পড়িয়ে নিয়ে যাচ্ছে।
আরেক ভিডিওতে দেখা যায় টিকিট নিয়েও বিপুল সংখ্যক দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারছেন না। কারণ পুলিশ বাধ্য হয়ে অনেকগুলো গেট বন্ধ করে দিয়েছে। দুই দলের পরিবারের সদস্যদের অনেকে এখনও অপেক্ষায় আছেন টিকিট নিয়ে। স্টেডিয়ামের ভেতরেও অনেক আসন ফাঁকা দেখা যাচ্ছে।
সংবাদকর্মীদেরও অনেকে প্রবেশ করতে পারেননি মিডিয়া গেট বন্ধ থাকায়। এ অবস্থায় ৬টার ম্যাচ ১ সোয়া এক ঘন্টা পেড়িয়ে গেলেও মাঠে গড়ায়নি।
