ঢাবিতে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানালেন আয়মান সাদিক

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৯:০৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারপন্থী আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

দিনভর সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার পর সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 

ঢাবিতে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়মান সাদিক। সোমবার (১৫ জুলাই) সংঘর্ষের প্রতিবাদ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

এতে তিনি বলেন, ‘রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়! আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত