রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের ভেতরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্টেশনের ভেতরে একদল যুবক লাঠিসোঁটা হাতে হামলা চালায়।
এ ঘটনায় স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে তারা ছোটাছুটি করতে থাকেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এক প্রত্যক্ষদর্শী। এরপর মেট্রোরেলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলছে। একটা ঝামেলা হয়েছে, আমরা দেখছি।
কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের যাত্রীরা ছুটছেন মেট্রোরেল স্টেশনে। যাত্রীদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মেট্রোকর্তৃপক্ষ।
বিমানবন্দরের চারপাশে অবরোধ, ৩৮ ফ্লাইট বিলম্ব
শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান: চিরকুটে যা লেখলেন জাফর ইকবাল