হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত ছিলেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ধোনির হেলিকপ্টার শটে ম্যাচ জেতানো ছক্কার কথা এখনও অনেকেই ভুলতে পারেননি। এবার সেই শট দেখা গেল যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে আফগান লেগ স্পিনার রশিদ খানের ব্যাটে।
গতকাল বুধবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্ক এবং টেক্সাস সুপার কিংস। সেই ম্যাচে ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলার পথে টেক্সাসের ডোয়েন ব্রাভোর বলে হেলিকপ্টার শটে ছক্কা মারেন রশিদ। তবে আফগানিস্তানের ব্যাটারের শটের ধরন ধোনির থেকে কিছুটা আলাদা ছিল।
হেলিকপ্টার শটের ক্ষেত্রে অফ স্টাম্পের সামনে পড়া ইয়র্কারকে লং অন দিয়ে উড়িয়ে মারতেন ধোনি। সেই সময় ব্যাটটি হেলিকপ্টারের চাকার মতো ঘোরাতেন বলে ওই শটের নাম হয়ে যায় ‘হেলিকপ্টার শট’। তবে ব্রাভোর বল অফ স্টাম্পের বাইরে হাফ ভলি ছিল। সে ক্ষেত্রেও ব্যাটটিকে হেলিকপ্টারের পাখার কায়দায় ঘুরিয়ে ছক্কা মারেন রশিদ।
ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে রশিদ খান আর মোনাঙ্ক প্যাটেলের (৪৮) ব্যাটে ৮ উইকেটে ১৬৩ রান তোলে মুম্বাই। জবাবে ১৮.৩ ওভারে ৯ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টেক্সাস সুপার কিংস। অধিনায়ক ফাফ ডুপ্লেসিস করেন ৪৭ বে ৭২ আর ডেভন কনওয়ে ৪৩ বলে করেন ৫১ রান। এই দুজনের ১০১ রানের ওপেনিং জুটি ভাঙার পর ২২ বলে ৪০* রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যারন হার্ডি।
আর্জেন্টিনার ‘বিতর্কিত’ পরাজয়ে বিস্মিত মেসি
অলিম্পিকের এই ম্যাচ কোচ মাচেরানোর দেখা ‘সবচেয়ে বড় সার্কাস’