প্যারিস অলিম্পিকে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে ড্রোন ওড়ানোয় কঠোর অবস্থান নিয়েছে কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ)। গুপ্তচরবৃত্তির অভিযোগে তারা নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়ে লোমবার্ডিকে আগেই দেশে ফেরত পাঠিয়েছিল। এবার প্রধান কোচের পদ থেকে বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে সিএসএ।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সিএসএ প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত এ তথ্য এসেছে যে প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় এবং সম্প্রতি ঘোষিত স্বতন্ত্র পুনর্মূল্যায়ন শেষ হওয়ার আগপর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।’
নারী অলিম্পিক ফুটবলে কানাডা বর্তমান চ্যাম্পিয়ন। গতকাল প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে তারা ২-১ গোলে হারায়। এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে কানাডার বিপক্ষে। কোনো অনুমতি ছাড়াই কানাডার এক সাপোর্ট স্টাফ অনুশীলনের সময় ড্রোন ওড়াচ্ছিলেন। কিউইরা সাথে সাথে অভিযোগ করলে পুলিশ সেই স্টাফ এবং ড্রোনটিকে আটক করেছিল।
নাটকীয় ম্যাচ নিয়ে ফিফার কাছে আর্জেন্টিনার নালিশ
দানি ওলমোকে পেতে চাও, ৬ কোটি দাও