সাকিবকে ছাপিয়ে শরিফুল

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:৩২ এএম

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় শুক্রবার রাতে সাকিব আল হাসানকেই ছাপিয়ে গেলেন শরিফুল ইসলাম। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই বাংলাদেশির। মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে সাকিব-শরিফুলের দল বাংলা টাইগার্স মিসিসাগা হেরে গেছে ৩৩ রানের ব্যবধানে।

তবে ব্যাটে-বলে দুই বিভাগেই সাকিবকে টপকে গেছেন শরিফুল। আগের বোলিংয়ে নামা বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে এক মেডেনসহ ৪ ওভারে মাত্র ১৬ রানে ১ উইকেট নেন শরিফুল। আর সাকিব ৪ ওভারের স্পেলে থাকেন উইকেটশূন্য, বিনিময়ে দেন ৩০ রান। অ্যাশটন অ্যাগার, টিম সেইফার্ট, দিলপ্রীত বাজওয়া ও বেন মানেনটির চারটি চল্লিশোর্ধ্ব ইনিংসের সুবাদে ১৯০ রানের লক্ষ্য দেয় মন্ট্রিয়েল।

সেই লক্ষ্য তাড়ায় সাকিব ব্যাটিংয়ে আসেন ৩ নম্বরে। ৬ বলে মাত্র ৩ রান করেই ফিরে যান সাজঘরে। ৯ নম্বরে নেমে শরিফুল খেলেন ১ ছক্কায় ৪ বলে ৮ রানের অপরাজিত ইনিংস। ইনিংস গুটিয়ে যায় ৮ উইকেটে ১৫৬ রানে। বাংলা টাইগার্স অধিনায়ক সাকিবের ব‍্যর্থতার দিনে ৩৩ রানের হার সঙ্গী হয় দলের হারে বাংলা টাইগার্স। আজ রাত ৯টায় ভ্যানকুভার নাইটসের মুখোমুখি হবেন দুজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত