সেতু ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:৫৬ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার মহাখালীতে অবস্থিত এই দুই ভবন পরিদর্শনে যান তিনি। 

এর আগে সকালে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে সেতু ভবন পরিদর্শনে গিয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা সেতু ভবনে প্রবেশ করে এটি ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয়। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত