বগুড়ায় গানে ও দেয়াল লেখনিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালন

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৩:৫১ পিএম

বগুড়ায় নিহতদের স্মরণে গানে গানে ও দেয়াল লেখনিতে 'রিমেম্বারিং আওয়ার হিরোস' কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টা থেকে বগুড়া উপশহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা নানা গানে কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণ করেন। এর সাথে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন শুরু করেন। তারা সড়কে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে গানে গানে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তাদের কোনো বাধা দিতে দেখা যায়নি। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশেই কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত