বরগুনার তালতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় সভাপতত্বি করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু । উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন ব্যাপারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী, কৃষি অফিসার আবু জাফর ইলিয়াজ,পাঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার,শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মাণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন।
